১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯
সিলেট নগরীর অবৈধ অক্সিজেন ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আজ রবিবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হবে।
এদিকে, অভিযান সফল করতে শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ইউনুছুর রহমান। এতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অবৈধ ব্যবসায়ীদের চিহ্নিত করতে রবিবার থেকে নগরীতে মোবাইল কোর্ট অভিযানে নামছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছাড়াও অভিযানে ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, জালালাবাদ গ্যাস, র্যাব-পুলিশের প্রতিনিধিরা থাকবেন। মেয়র নিজেও অভিযানে উপস্থিত থাকবেন বলে জানান। তিনি জানান, সিলেট নগরীর অনেক আবাসিক এলাকায় সিলিন্ডার ব্যবসা গড়ে উঠেছে। মূল অবৈধ সিলিন্ডার ব্যবসায়ীদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হবে বলে জানান মেয়র আরিফ। তিনি এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই সাংবাদিক আহত ও একটি সিএনজি অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হবার প্রেক্ষিতে সিসিকের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D