১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের আগে তার পলাতক খুনিসহ বিদেশে পালিয়ে থাকা সবাইকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার দুপুরে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুল দেশসেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সারাদেশে ব্যাপক আনুষ্ঠানিকতায় জন্মশতবর্ষ উৎসব উদযাপনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করেন তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে কানাডার খুনিকে ফেরানোর ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। তাঁর পরবর্তী আমেরিকা সফরে পলাতক খুনিদের ফেরানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।’
তিনি আরও বলেন, সিলেট নগরীর আগুনের ঝুঁকি ও ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা রয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
এদিকে দুপুরে মন্ত্রী সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, ই-লার্নিং মডিউল ব্যবহারের মাধ্যমে শ্রেণি কক্ষে শিক্ষণ ও শিখন কার্যক্রম সহজ ও আনন্দদায়ক অংশগ্রহণমূলক হবে। ছাত্র-ছাত্রীরা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এক বিশাল দিগন্তের উন্মোচন হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D