১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা শাখার সব পদ থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র দেন ওই চেয়ারম্যান। বোরহান উদ্দিন বিএনপির প্রতিষ্ঠালগ্নে যুবদলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। এর পর পর্যায়ক্রমে উপজেলা যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালনকালে টানা দুবার দলীয় (ধানের শীষ) প্রতীকে সদর ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানেও তিনি সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিএনপির ওই নেতা পদত্যাগপত্রে তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়কসহ দলটির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
বিএনপি থেকে সদ্য পদত্যাগকারী তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের নিকট হঠাৎ করে বিএনপি থেকে তার পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বৃহস্পতিবার সিলেট সংবাদ‘কে বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণেই পদত্যাগ করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D