১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯
২৭ মার্চ ২০১৯, বুধবার : সিলেট জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল’র মাতা আনোয়ারা বেগম চৌধুরী ইন্তেকাল করেছেন ( ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ ২০১৯ইং) বিকেল ৪টা ৩০মিনিটের সময় সিলেট নগরীর বালুচরের বাসায় মৃত্যু বরণ করেন। তিনি সাবেক সরকারী কর্মকর্তা মাহমুদুর রব চৌধুরী’র স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনী’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল ২৬ মার্চ মঙ্গলবার বাদ এশা নগরীর বালুচর ২নং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হযরত মানিকপীর (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপিঃ সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের মাতা আনোয়ারা বেগম চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম.এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযাদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট এম. নুরুল হক পৃথক পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপি নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট জেলা বিএনপিঃ সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের মাতা আনোয়ারা বেগমের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ মঙ্গলবার (২৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
যুবদলের শোক : মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D