১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯
সিলেট নগরীর শাহপরান থানাধীন গ্রিনল্যান্ড আবাসিক এলাকা থেকে নারী নির্যাতন মামলাসহ ৫ মামলার আসামি আবুল হাসনাত সিদ্দিকী রনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রনি জকিগঞ্জ উপজেলার থানাবাজার গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে সে সিলেটের শাহপরান থানাধীন গ্রিনল্যান্ড আবাসিক এলাকার ১নং রোডের একটি বাসায় বসবাস করছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, নারী নির্যাতন মামলায় গ্রেফতারের পর খোঁজ নিয়ে দেখা গেছে, আবুল হাসনাত সিদ্দিকী রনির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি মারামারির মামলা, গোলাপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা এবং এসএমপি’র কোতোয়ালী থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ রনি তার স্ত্রী ফারজানা আক্তার ডলির কাছে ব্যবসা করার জন্য এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা আনতে অপরাগতা প্রকাশ করলে ডলিকে মারধর করেন রনি। তাকে ঘরে তালা বন্ধ করে রাখে। খবর পেয়ে ডলির আত্মীয়স্বজনরা গতকাল সোমবার তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ডলির বাবা সাইব উদ্দিন আহমদ বাদী হয়ে শাহপরান থানায় নারী নির্যাতনের মামলা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D