স্বাধীনতা দিবসে বনে ফিরল ১১ বন্যপ্রাণী

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

স্বাধীনতা দিবসে বনে ফিরল ১১ বন্যপ্রাণী

স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনে বনে মুক্ত হলো বিপন্ন ১১টি বন্যপ্রাণী। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলী এলাকায় প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়। এছাড়া লাউয়াছড়ায় একটি বটবৃক্ষের চারাও রোপণ করা হয়।

অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে তিনটি অজগর সাপ, একটি মেছোবাঘ, একটি বনবিড়াল, একটি গন্ধগোকুল, একটি তক্ষক, দুইটি সরালি হাঁস, দুইটি বেগুনি কালিম পাখি রয়েছে।

অবমুক্ত করা প্রাণীগুলো বিভিন্ন সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে এলে এ অঞ্চলের মানুষের হাতে ধরা পড়ে। এই প্রাণীগুলোকে আহতাবস্থায় উদ্ধার করে সুস্থ করে সকালে আনুষ্ঠানিকভাবে লাউয়াছড়ায় মুক্ত করা হয় বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।

সিতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণীগুলো অবমুক্ত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাৎ পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন- ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক, মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) মো. আনিসুর রহমান, সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক, লাউয়াছড়া বিট অফিসার আনোয়ার হোসেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, বৃহত্তর আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পত্মি প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট