১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯
শেরপুরে সিলেট-ঢাকা মহাসড়কে বাসচাপায় সিকৃবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ী বাসটির চালককে আটক করা হয়েছে।
তার নাম জুয়েল আহমদ (২৬)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার পুত্র।
দক্ষিণ সুরমা থানা পুলিশ শনিবার রাত পৌণে ১১টার দিকে কদমতলী বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে উদার পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। বাসটির চালক জুনেল আহমদ হেল্পারকে নিয়ে পালিয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D