১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯
সিলেট নগরীর মেন্দিবাগ থেকে একটি সিএনজিসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ অনুপ কুমার চৌধুরী অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন- মোগলাবাজার থানার গঙ্গানগর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র জাওয়াদ ইসলা অর্ণব, দক্ষিণ সুরমার নিশ্চিতন্তপুর গ্রামের আমির আলীর পুত্র সাইফুল ইসলাম, মোঘলাবাজার থানার বড়বাড়ি আলমপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম, নিশ্চিন্তপুর গ্রামের কবির মিয়ার পুত্র রুবেল মিয়া।
ছিনতাইকারীদের দেহ তল্লাশী করে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ধারালো চাকু, ৪টি মোবাইল ফোন উদ্ধার এবং একটি সিএনজি গাড়ি করে জব্ধ করা হয়। যার নং- সিলেট থ-১১-৩৬১৫।
ছিনতাইকারী অর্ণবের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D