|
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার : সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ মঙ্গলবার(১৯ মার্চ ) সিলেট মহানগর দায়রা জজ আদালত হাজির হয়ে জামিনের আবেদন করলে মাননীয় আদালত তাকে স্থায়ী জামিন প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর-২০১৮ জাতীয় নির্বাচনের দিন দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের তেলিবাজারস্থ লিটল স্টার কিন্ডারগার্টেন ভোট কেন্দ্রে সংগঠিত সংঘর্ষে দায়েরকৃত মিথ্যা মামলায় যুবদল নেতা সাহেদ আহমদকে আসামী করা হয়। গত ০৪/০২/২০১৯ইং তারিখে মহামান্য হাইকের্ট হতে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন প্রাপ্ত হন। মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালত হাজির হয়ে জামিনের আবেদন জানালে তাকে স্থায়ী জামিন প্রদান করা হয়।
উক্ত মামলায় আরো জামিন প্রাপ্তরা হলেন যুবদল ও ছাত্রদল নেতা সালেহ আহমদ, মামুনুর রশীদ, মুরাদ হোসেন, সামাদ আহমদ, খালেদা আহমদ, লিপন মিয়া প্রমুখ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D