|
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৯
২০ মার্চ ২০১৯, বুধবার : সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম ডালিম সিলেট সদর উপজেলাবাসীকে ধন্যবাদ’সহ কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন নির্বাচনে জনমতের সঠিক প্রতিফলন ঘটেনি।
এ নির্বাচনে উপজেলার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’ বলেও মত প্রকাশ করেন মাজহারুল ইসলাম ডালিম।
তিনি তার বিবৃতিতে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠাকল্পে আমি আমার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হই। কিন্তু নির্বাচনের আগের রাত ও ভোটের দিন নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আশানুরূপ ভোটার ভোটকেন্দ্রে যেতে পারেননি। যে কারনে একদিকে যেমন জনরায়ের সঠিক প্রতিফলন হয়নি, অন্যদিকে সিলেট সদর উপজেলার মালিকানাও ফেরত পাওয়া যায়নি। এরপরও সিলেট সদরের সব কয়টি ইউনিয়নের যে সকল ভোটারগন আমার প্রতি সমর্থন জানিয়েছেন- তার ঋণ শোধ করা আমার পক্ষে সম্ভব নয়।
উপজেলাবাসী ও সমর্থনকারী জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সিলেট সদর উপজেলাবাসীর সকল কল্যাণকর কাজে আজীবন নিজেকে আত্মনিয়োগ করে সকলের মঙ্গলের জন্য কাজ করে যেতে ও উপজেলাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ডালিম।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D