|
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম, সাগর,শাহীন শাহ ও রবি নামে চারজনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে জয়নাল আবেদীনের রক্তাক্ত লাশ ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখতে পায় লোকজন। পরে সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এলাকাবাসী জানান, জয়নাল আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেতা ছিলেন।
জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, নিহত জয়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘পুলিশ একটি আম গাছের নীচ থেকে জয়নাল আবেদীনের রক্তাক্ত লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রক্তাক্ত কাপড়চোপর উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।’
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। দোষীদের বিরোদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপকভাবে তদন্ত করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D