১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ১২ উপজেলায় ভোটগ্রহণ আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আজ শনিবার মধ্যরাত থেকে ভোটগ্রহণের দিন সোমবার রাত ১২টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একই সাথে ভোটের আগের দিন রোববার মধ্যরাত ১২টা থেকে নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরণের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
জনসাধারণের জ্ঞাতার্বে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে।’
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৮ মার্চ ২য় ধাপের উপজেলা নির্বাচনে ১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে। এর মধ্যে মহানগর পুলিশের আওতাধীন দুটি উপজেলায়ও (সদর ও দক্ষিণ সুরমা) নির্বাচন অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D