১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
সিলেট সদর উপজেলায় আনারস মার্কার সর্মথনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম মঙ্গলবার (১২ মার্চ) গণসংযোগ করেছেন। দিনব্যাপী উপজেলার ৮ নম্বর কান্দিগাও ইউনিয়নের লামারগাও, ৭ নম্বর মোগলগাও ইউনিয়নের দশগ্রাম বাজারে, সৎপুর বাজার, খালিগাও, উপরপাড়া, গোয়া বাড়ি, লামাকাজি বাজারে গনসংযোগ করেন।
গণসংযোগকালে স্ব-স্ব এলাকার বিশিষ্ট মুরব্বী, সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাহেদ আলী, আব্দুল মতিন, আব্দুল মালিক, আব্দুস সালাম, আল আমিন মনা, লোকমান হোসেন, শাহজাহান সরদার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম বলেন, জনগণের ভালবাসা নিয়ে থাকতে চাই। বিগত সময়ে আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, আর ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের সেবা করতে চাই। সদর উপজেলায় উন্নয়ন করতে চাই। আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D