১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে এক যুবক খুন হয়েছেন। নিহত সাব্বির আহমদ(২০), সে নগরীর কানিশাইল মজুমদারপাড়ার বাসিন্দা।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মদিনা মার্কেট কামারপট্টি গলিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। সাব্বিরের পিতা অলিউর রহমান।জানিয়েছেন সিনিয়র-জুনিয়র নিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
সাব্বির এর পিতা জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে সাব্বিরের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনি সন্ধ্যা সাড়ে সাতটার সময় তার ছেলের মৃত্যুর খবর শুনতে পান।
তিনি আরো জানান, সিনিয়র জুনিয়র নিয়ে সাব্বিরের বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে মদিনা মার্কেট কামারপট্টি গলিতে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি শোনা যায়। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, সাব্বিরের পেটের নিচে কয়েকটি গভীর ছুরিকাঘাত ছিল।
সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। বর্তমানে সাব্বিরের লাশ হাসপাতালে রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D