১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
আত্মীয়স্বজন প্রবাসে থাকেন যে কারণে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্র আখতারুজ্জামান রিয়াদকে (১৬) অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক হওয়া তিন অপহরণকারী পুলিশকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানায়। উদ্ধার হওয়া রিয়াদ উপজেলার দাসগ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এ কে এম মাহবুবুল আলম বলেন,‘স্কুলছাত্র রিয়াদ অপহরণের ঘটনায় ৫ জন জড়িত। পুলিশের তৎপরতায় অপহরণের পরদিনই ভিকটিমকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করা হয়। তারা হলো- জেলার বিয়ানীবাজারের কাকরদিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ (২০), উপজেলার নিদনপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে রেদোয়ান আহমদ (১৯) ও জকিগঞ্জ উপজেলার লামারগ্রামের আব্দুর রউফের ছেলে রমজান আলী (২৮)।’
তিনি আরও বলেন, গত ১০ মার্চ (রোববার) বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার সামনে থেকে রিয়াদকে ৫ জন মিলে অপহরণ করে। প্রথমে তাকে এক আসামির ভাড়াটিয়া বাসায় বন্দি করে রাখে। পরে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের জলঢুপ এলাকায় একটি টিলায় নিয়ে রশি দিয়ে হাত পা বেঁধে মুখে কাপড় গুজে গাছের সঙ্গে বেঁধে রাখে। রিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়।
সোমবার সকালে রিয়াদের পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করলে ওসি অবনী শংকর কর’র নেতৃত্বে পুলিশ প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীচক্রের ৩ জনকে আটক করা হয়। এরপর দায়েরকৃত অপহরণ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D