অবহেলিত সদর উপজেলার উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান নুরে আলম সিরাজী

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

অবহেলিত সদর উপজেলার উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান নুরে আলম সিরাজী

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নুরে আলম সিরাজী বলেছেন, অবহেলিত সিলেট সদর উপজেলার উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। সদর উপজেলার রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুর যুগোপযোগী উন্নয়ন করতে চাই। এজন্য সব শ্রেণিপেশাসহ সর্বস্তরের মানুষের সমর্থন প্রয়োজন। আগামী ১৮ মার্চ সদর উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে মোটর সাইকেল প্রতীকে সবার ভোট চান সিরাজী।

তিনি সোমবার (১১ মার্চ) খাদিমনগর ইউনিয়নের লালবাগ, রঙ্গীটিলা, পীরেরগাও ও ছালিয়ায় গণসংযোগকালে এসব কথা বলেন।

এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, বৃহত্তর টুকেরবাজারের বিশিষ্ট মুরব্বী হাজী জমির মিয়া, ৮নং কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, ৮নং কান্দিগাও ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার শাহনুর, আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী, যুবলীগ নেতা দিলোয়ার হুসেন, মোয়াজ্জিন হোসেন, আনসার আলী, কুতুব উদ্দিন, ওবায়দুল কাদের, আমিন রশিদ, রুহেল আহমদ, তাজির আলী, জয়নাল আবেদিন, আলী, মোজাহিদ, খালেদ, ছাত্রলীগ নেতা আল আমিন, মামুন রশিদ রুহুল আমিন শাওন, বজলুর রশিদ, রুকন, সামাদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট