১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
১১ মার্চ ২০১৯, সোমবার : সিলেট সদর উপজেলায় আনারস মার্কার সর্মথনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম সোমবার (১১ মার্চ ২০১৯ইং) দিনব্যাপী গণসংযোগ করেছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম বলেছেন, ‘আমাকে একটি ভোট দিন। আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব। সোমবার দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যা তিনি উপজেলার খাদিমপাড়া ইউপির ৬নং ওয়ার্ডের দাশপাড়া ইমদাদিয়া শাহী ইদগাহর মাঠে জনসভায় উপরোক্ত কথা বলেন।
বিশাল প্রচারনা সভায় ডালিম বলেন আমি আপনাদের জনসমর্থন নিয়ে জনপ্রতিনিধি হতে চাই। বিগত সময়ে আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, আর ভবিষ্যতেও থাকবো। পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আমি আপনাদের সেবা করতে চাই। সদর উপজেলায় উন্নয়ন করতে চাই। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া সদর উপজেলাকে নিরক্ষরমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই আগামী ১৮ মার্চ সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আইয়ুব আলী আনা মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল মন্নান, আব্দুল হক, আবটদুর রহিম বাবুল, সিরাজুল হক, আব্দুল খালিক বেরাই, ময়না মিয়া, আলাউদ্দিন, সফিক মিয়া, খলিলুর রহমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D