দরগাহ মাদরাসার মুহতামিমের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

দরগাহ মাদরাসার মুহতামিমের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

১১ মার্চ ২০১৯, সোমবার : হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম, ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল কালাম জাকারিয়া আজ সোমবার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি ।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় সিলেট জেলা বিএনপির পক্ষে সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এই শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজন প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট