প্রখ্যাত মুফতি মাওলানা যাকারিয়্যার মৃত্যুতে মেয়র আরিফের শোক

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

প্রখ্যাত মুফতি মাওলানা যাকারিয়্যার মৃত্যুতে মেয়র আরিফের শোক

১১ মার্চ ২০১৯, সোমবার : হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম প্রখ্যাত মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়্যার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রবীণ এ আলেম আজীবন ইসলামের খেদমত করে আল্লাহর এ জমিনে দ্বীন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন। তিনি একজন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হিসেবে সিলেটসহ দেশবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর চিরবিদায়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুম মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়্যার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট