৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯
১০ মার্চ ২০১৯, রোববার : হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, পুলিশ, আনসারসহ ৬ জন।
আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা প্রদান করলে দুর্র্বৃত্তদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে শাহপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রভাষক জাহির আলম, পুলিশ কনস্টেবল জামাল উদ্দিন, আনসার সদস্য আবদুল মালেকসহ ৬ জন আহত হন। সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার। পরে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থায়ীভাবে বন্ধ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D