১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯
১০ মার্চ ২০১৯, রোববার : সিলেট সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম বলেছেন, জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে উন্নয়নের প্রতীক আনারস মার্কায় ভোট দিন। তিনি বলেন, মানুষ এখন উন্নয়ন চায়, পরিবর্তন চায়। পরিবর্তনের মার্কা আনারস। উপজেলাবাসীর জীবনমান উন্নয়নসহ রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন করে সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তাই দলমত নির্বিশেষে আগামী ১৮ মার্চ আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
তিনি গতকাল শনিবার (৯ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় আনারস মার্কার সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন।
মাজহারুল ইসলাম ডালিম দিনব্যাপী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বড়শালা বাজার, পীরের গাঁও, লাখাউরা, খামার টিলা, নালিয়া বাজার, এওলারটুক, বাইশটিলা বাজার, লাখাউড়া বাজার, কালাগুলে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী এলকাছ, হারিছ মিয়া, আব্দুর রহমান, ইউনুস মিয়া, আনোয়ার মিয়া, হারুন আহমদ, আলমাছ আলী, টুকন মিয়া, সালাম মিয়া, কিজির আলী, শুক্কুর আলী, আকবর আলী, নুর ইসলাম, আমিন উদ্দিন, মুর্তি মিয়া, আজিজ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D