১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯
৯ মার্চ ২০১৯, শনিবার : সিলেট সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম বলেছেন, মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের অঙ্গীরকার নিয়েই আমি এ নির্বাচনে প্রার্থী হয়েছি। অবকাঠামো উন্নয়ন’সহ রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন করে সদরকে দেশের সেরা উপজেলা হিসেবে তোলাই আমাদের লক্ষ্য। তাই দলমত নির্বিশেষে আগামী ১৮ মার্চ পরিবর্তনের আওয়াজ নিয়ে আনারস মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি গতকাল শুক্রবার (৮ মার্চ ২০১৯ইং) উপজেলার বিভিন্ন এলাকায় আনারস মার্কার সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন।
স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম শুক্রবার দিনব্যাপী উপজেলার হাটখোলা ইউপির পিটারগঞ্জ বাজার, এনবিএসপি, চকগ্রাম আবাসিক এলাকা, দত্তগ্রাম, কল্লগ্রাম, মাসুকগঞ্জ বাজার, কান্দিগাও, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ বাজারে দিনভর গনসংযোগ করেন। এসময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন আলহাজ মাখলুক হাসান কাছা মিয়া, সাবেক মেম্বার রফিক মিয়া, জাহাঙ্গীর আলম, ফেরদৌস মিয়া, ইসাক আলী, সানুর মিয়া, ফখরুল ইসলাম, মজিদ মিয়া, ছাদ মিয়া, সেলিম আহমদ, আয়াত উল্লাহ, কুদরত মিয়া, আব্দুল খালিক, সেকুল ইসলাম, নিরঞ্জন দেব, চঞ্চল চৌধুরী, মুহিত দে, বড় কুটি, সোহেল আহমেদ, জয়নাল আবেদিন, কবির উদ্দিন লিটন, হিমেল আহমদ, সাইফুল ইসলাম, ছালেক আহমদ, মোঃ মাশুক, আতাউর রহমান রফিক, মালেক আহমেদ মোক্তার, পারবেজ, সুমেল, জিয়া’সহ এলাকার যুবসমাাজের একটি বিশাল দল উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D