নগরীতে মোটরসাইকেলসহ দুই চোর আটক

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

নগরীতে মোটরসাইকেলসহ দুই চোর আটক

সিলেট নগরীর বন্দরবাজারস্থ নগর ভবনের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জের উত্তর ধারাবহর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. উজ্জ্বল (৩০) ও রনিখাইল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৩)। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃতরা গত মঙ্গলবার জৈন্তাপুর থানার হরিপুর বাজার থেকে মোটরসাইকেলটি চুরি করেছিল। এ বিষয়ে যানটির মালিক জৈন্তাপুর থানায় জিডি করেছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট