১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের দায়ে নয় নারী-পুরুষকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নেতৃত্বে নগরীর সুরমা মার্কেটস্থ হোটেল নিউ সুরমা ও বদরুল হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে বরিশালের মেন্দিগঞ্জ থানার চরজাঙ্গালিয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সুমি আক্তার (৩০), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মনমত গ্রামের শাহজাহানের মেয়ে আখি আক্তার (৩০), সিলেটের শাহপরান থানার তেররতনের মৃত আশরাফ আলীর মেয়ে রাশিদা প্রকাশ আসমা (১৯), পটুয়াখালীর খহলশাখালী এলাকার মৃত শাহজাহানের মেয়ে আখি (৩২), কুমিল্লার মুরাদনগর থানারউত্তর ত্রিশ গ্রামের সেলিম মিয়ার মেয়ে রিতা আক্তার (৩৫), পাবনার আতাইখলা থানারবনপাড়া গ্রামের হোসেনের মেয়ে হাসনা আক্তার (২০), নগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলের ম্যানেজার কামরুল (৪০), সিলেটের শাহপরান থানার মোহাম্মদপুর এলাকার মৃত আমির হোসেনের পুত্র দেলোয়ার হোসেন কালু (২৯) ও জালালাবাদ থানার বাছেরপুর গ্রামের ফয়জুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (২১)।
আটককৃতদের শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D