সিকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থীর জয়

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯

সিকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থীর জয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ’-এর প্যানেল বিজয়ী হয়েছে। সমিতির ১১টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তারা।

২০১৯ সালের কার্যনির্বাহী কমিটিতে প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা সভাপতি ও প্রফেসর ড. জিতেন্দ্র নাথ অধিকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

জানা গেছে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির ভোটগ্রহণের জন্য নির্ধারিত ছিল। সমিতির নির্বাচনে প্রত্যেকটি পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী হওয়ায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। ফলে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ’ পূর্ণ প্যানেল নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে।

শিক্ষক সমিতি নির্বাচন-২০১৯ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ চূড়ান্ত ফল প্রকাশ করে।

বিভিন্ন পদে জয়ী হওয়া অন্যান্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাসুদ আলম এবং যুগ্ম সম্পাদক আজমুল হুদা।

সদস্য পদে প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, ড. সুমন পাল, ডা. রিয়েল দত্ত, ড. মুক্তারুন ইসলাম, মো. শরীফুল ইসলাম ও মায়মুনা বেগম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন সিকৃবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মিটু চৌধুরী ও সাধারন সম্পাদক ড. মাহফুজুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট