১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সিলেট নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাহেদ আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নগরীর আম্ভরখানা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এঘটনায় গুরুতর আহত হয়েছে সাহেদের আরেক বন্ধু রাহী (১৭)। সে নগরীর দর্শন দেউড়ি এলাকার স্বাধীন মিয়ার পুত্র।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে সাহেদ ও তার বন্ধু রাহী হাউজিং এস্টেট এলাকা দিয়ে যাবার পথে প্রতিপক্ষ লিমনের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সাহেদ ও রাহী। পরে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন।
আহত রাহী আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাহীর অস্ত্রোপচার চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সাহেদ নগরীর চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে। সে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আর ঘটনাটি ঘটে আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে।
ওসি শাহাদাত হোসেন বলেন, সমবয়সী বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে রাত ৮টায় সাহেদ আহমদকে পিটিয়ে ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D