১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে বসন্ত উৎসব পণ্ড হয়ে গেছে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় চারজন ফটো সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, সোমবার এমসি কলেজে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা। দুপুর ১২ টায় অনুস্টানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ ও এমসি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় সেখানে কর্মরত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহতরা হলেন, দৈনিক সমকালের আলোকচিত্রী ইউসুফ আলী, ভোরের কাগজের আলোকচিত্রী অসমিত অভি, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মিঠু দাস জয় ও সিলটিভি ডটকমের ক্যামেরাপার্সন কাউসার আহমদ।
আহত আলোকচিত্রী অসমিত অভি বলেন, “এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব স্থলে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। পরে দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মিঠু দাস জয় এগিয়ে গিয়ে তাদের সংঘর্ষের ছবি তুলতে গেলে তার ওপর চড়াও হয় কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে অন্যান্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে ছাত্রলীগ কর্মীরা।”
এ ব্যাপারে ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, “ছাত্রলীগ কর্মীরা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করেছে। হামলার সময় আমার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু সকলের উপস্থিতিতে পরে তা আর ছিনিয়ে নিতে পারেনি।”
এসএমপির শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D