সিলেটে ২৭১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

সিলেটে ২৭১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে ২৭১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলিম উদ্দিন (৩০) সিলেটের জকিগঞ্জ উপজেলার মাহিয়াহালি গ্রামের মৃত নিমার আলীর ছেলে।

১৬ ফেব্রয়ারি শনিবার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকার পাকা রাস্তার উপর থেকে ২৭১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ১জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর নাম বদরুল হক বদু (৩২)। সে জকিগঞ্জ উপজেলার পশ্চিম বেউর গ্রামের মৃত ছানুয়ার আলী ছানই এর পুত্র। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত আলিম উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট