১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগরীতে একটি নগর প্রশিক্ষন কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের সভাকক্ষে ও সকালে জেলা পরিষদ মিলনায়তনে ‘দারিদ্র বান্ধব নগর উন্নয়ন ও অংশীজন শীর্ষক পৃথক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তত্ত্বাবদায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পৃথক কর্মশালায় সিসিক মেয়র বলেন, ‘কর্মমুখী শিক্ষার অভাবে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। কারিগরি ও বিশেষায়িত শিক্ষায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির বাজারে ভালো চাহিদা আছে। কিন্তু চাহিদানুযায়ী দক্ষ জনবল তৈরী না হওয়ায় বাড়ছে বেকাররত্ব। চাকরী না পেয়ে ব্যর্থতা ও হতাশায় আক্রান্ত হচ্ছেন তরুণ সমাজ। অনেক সময় চেষ্টা ও সংগ্রামে বিফল হয়ে ধ্বংসাত্মক কাজে আত্মনিয়োগ করছে, যা কেবল তার নিজের বা পরিবারের জন্য নয়, গোটা সমাজের জন্য হয়ে উঠছে ভয়ঙ্কর। এমতাবস্থায় করণীয় হচ্ছে, এ সমস্যা থেকে উত্তরণের উপায় বের করা।’
তিনি বলেন, ‘শিক্ষাকে যদি কর্মমুখী করে তোলা যায়, তবে শিক্ষিতদের চাকরি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না। কোনো বিষয়ে লেখাপড়া করলে তা ভবিষ্যতে কর্মক্ষেত্র খুঁজে নিতে গলদঘর্ম হতে হবে না। তাই কর্মমুখী শিক্ষাই কর্মসংস্থানের প্রধান সহায়ক উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বেকারত্ব। সিলেটসহ দেশে যে পরিমাণ বেকার ছেলে-মেয়ে রয়েছে, সে পরিমাণ এখনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। এটি আমাদের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেকারত্ব দূর করতে হলে সর্বপ্রথম পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পিপিআরসির সিনিয়র ফেলো, মো. আব্দুল ওয়াজেদ।
বক্তব্য রাখেন মেয়র পত্নী শামা হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী ও গ্লোবাল লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট শ্রীপর্ণা আয়ার, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী পরিবেশ আন্দোলন বাপার সিলেটের সভাপতি আব্দুল করিম কিম।
কর্মশালায় নগরীর কলোনী ও বস্তিতে বসবাসকারী পুরুষ- মহিলা ও শিশুদের শিক্ষা-স্বাস্থ্য ও বাসস্থান এবং তাদেরকে কিভাবে কর্মমূখি শিক্ষায় অগ্রসর করা যায় সে বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
পৃথক কর্মশালায় বস্তিবাসী নারীদের সমস্যা বিষয়ে নানা অভিযোগ-অনুযোগ তোলে ধরে বক্তব্য রাখেন নারী নেত্রীরা।
কর্মশালায় কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিকের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, আজম খান, ছয়ফুল আমিন বাকের, এস এম শওকত আমীন তৌহিদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, রেবেকা বেগম, নাজনিন আক্তার কনা, রেবেকা আক্তার লাকী ও শাহানা বেগম শানু। এছাড়া সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাংবাদিক আবু তালেব মুরাদ ইউএনডিপির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D