১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পর এবার জনস্বার্থে রাস্তা সম্প্রসারণের জন্য জমি ছাড়লেন প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদের পরিবার। রোববার নগরীর দরগাহ গেইটস্থ রশিদ মঞ্জিলের সীমানা প্রাচীর ভাঙার মাধ্যমে জমি ছাড়লেন তারা। এর ফলে নগরীর ১ নং ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) এর মাজার গেইট থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক সম্প্রসারণে বাধা রইল না।
সিসিক সূত্র জানায়, সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দরগাহ গেইটস্থ রশিদ মঞ্জিলে গিয়ে প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ছোট ভাই ইমরান রশীদ চৌধুরীর কাছে জনস্বার্থে রাস্তার জন্য জমি ছাড়ার প্রস্তাব দিলে তিনি তাদের বাড়ির ৫ ফুট করে ১১০ ফুট জমি ছেড়ে দেন। এসময় মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ছোট ভাই ইমরান রশীদ চৌধুরীকে সাথে নিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী তাদের বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙ্গার কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ‘জনস্বার্থে রাস্তার জন্য প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর পরিবার জনস্বার্থে তাদের মূল্যবান জমি ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। এভাবে নগরবাসীর সহযোগিতায় অচিরেই সিলেট হবে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী। সে লক্ষ্য নিয়েই নগরীর সর্বত্র কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।’
ইমরান রশীদ চৌধুরী জনস্বার্থে রাস্তার জন্য জমি দান করতে পেরে নিজেকে ভাগ্যবান উল্লেখ করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাজের প্রশংসা করেন। পরে মেয়র নগরীর মীরের ময়দান, দরগাহ মহল্লা এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিসিকের উপ সহকারী প্রকৌশলী মো: তানভীর আহমদ তানিম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D