১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
হবিগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মেহেরুন্নেছা (৪৭) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শামছুজ্জামানের স্ত্রী।
জানা যায়, দুই দিন আগে মেহেরুন্নেছা তার স্বামীর বাড়ি রাজনগর থেকে বাবার বাড়ি চুনারুঘাট উপজেলায় বেড়াতে যান। বুধবার সকালে তার ছেলে ছামী আহমেদের সাথে মোটরসাইকেলযোগে সেখান থেকে হবিগঞ্জ আসছিলেন। বেলা ১২টার দিকে কলিমনগর এলাকায় পৌঁছলে মেহেরুন্নেছা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেহেরুন্নেছার মৃত্যুর খবর তার আত্মীয়স্বজনরা জানতে পেরে হাসপাতালে এসে ভিড় জমায়। এ সময় স্বজনদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D