১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮
ঢাকায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।
১৯৪৭ সালের এই দিনে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে দেশটি। প্রায় ২০০ বছরের শাসন-শোষণের ইতিহাসের সমাপ্তি ঘটে ১৫ আগস্ট। ভারতবর্ষে অস্তমিত হয় ব্রিটিশদের সূর্য।
বুধবার সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকে শুরু হওয়া এ দিবসটিতে শত শত ভারতীয় নাগরিক উপস্থিত হোন।
এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। পতাকা উত্তোলনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বার্তা পাঠ করেন তিনি। এরপর ভারতীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তায় উল্লেখ করা হয়, ভারতে এ বছর আর কয়েক সপ্তাহ পরে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবাষির্কী পালিত হবে। আমরা মহাত্মা গান্ধীর আদর্শ অনুসারেই চলতে চাই। এখানে হিংসা-বিদ্বেষের কোনো স্থান নেই। দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান।
১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়ে থাকে। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতি বছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।
ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা রঞ্জন মণ্ডল জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে মহান এ দিবসটি উদযাপন করছে ভারত। এখানে আমরা দিবসটি পালন করছি।
তিনি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শোক জানাচ্ছি। আমরাও দিবসটি পালন করছি। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর প্রতি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D