১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৮
চলমান ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ানো হয়েছে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ সময় তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এ অভিযানকে আরও বেগবান করতে ট্রাফিক সপ্তাহ তিন দিন (১২-১৪ আগস্ট) বাড়ানো হয়েছে।
গত ৫ আগস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ। ‘ট্রাফিক আইন মেনে চলুন’, ‘ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন’, ‘ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ ইত্যাদি স্লোগানে ঢাকাসহ সারাদেশে চলছে ট্রাফিক সপ্তাহ ২০১৮।
চলমান ট্রাফিক সপ্তাহে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
বাংলাদেশ রোভার স্কাউট ও গার্লস গাইড ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক সপ্তাহে কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D