১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮
রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার বিকেলে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার বিকেল ৩ টায় ঢাকার সব সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বৈঠকে ছাত্র আন্দোলন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
একই স্থানে একই বিষয়ে বিকেল ৫ টায় ঢাকা মহানগরীর সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন নুরুল ইসলাম নাহিদ। জরুরি এই বৈঠকে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D