১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কুর্মিটোলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁরা এ সাক্ষাৎ করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীবের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে তুলে দেন।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।
এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। আজসহ টানা পাঁচ দিন সড়ক অবরোধ করে তারা। আজ তাদের ডাকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D