৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার পূর্বনির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৪টায়। তবে, দিল্লিতে তার জরুরি কাজের জন্য এ সময়ে একটু পরিবর্তন হয়েছে। তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছেছেন। ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেজে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দিল্লি থেকে বিমানে ওঠার আগে রাজনাথ সিং একটি টুইট করেছেন। এই টুইট বার্তায় রাজনাথ সিং লিখেছেন, ‘তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছি। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং গণতান্ত্রিক মূল্যবোধই ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল। ভারত, বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত থাকতে চায়।’
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, ‘ভারত ও বাংলাদেশ নিজেদের দেশ এবং সমুদ্র উপকূলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। সামনের দিনগুলোতে বন্ধুত্ব ও বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় করতে চাই।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রায় দুই বছর পর বাংলাদেশে এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সফরে সন্ত্রাস দমনবিষয়ক সহযোগিতা, তরুণদের উগ্রপন্থায় দীক্ষিত করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চেষ্টা এবং রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন। সফরে রাজনাথ সিংয়ের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তারা থাকবেন। বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। ওইদিন দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। ১৫ জুলাই রবিবার সকালে রাজনাথ সিং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। সেখান থেকে যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই দেশে ফিরে যাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D