১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৮
মস্কো : জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠলো। বিশ্ব ফুটপ্রেমীদের বহুল প্রতিক্ষিত এই আসরের উদ্বোধন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে রাশিয়া ও সৌদি আরব। রাশিয়ার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১২ মিনিটে প্রথম গোল করেন স্বাগতিক দলের ইউরি গাজিন্সকাই। এরপর দ্বিতীয় গোল করেন ডেনিস চেরিশেভ। এরফলে মোট দুই গোলে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। রাশিয়ায় বসল বিশ্বকাপ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উঠল ২০১৮ বিশ্বকাপের পর্দা।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে তখনো বাকি আধ ঘণ্টা। ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াস উন্মোচন করেছিলেন এবারের বিশ্বকাপের শিরোপা। রাশিয়ার মাঠের প্রথম বিশ্বকাপের পর্দা ওঠার শুরুটা হয়েছিল সেখান থেকেই।
লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।
পর্দা ওঠার পাট তো চুকল। এবার পালা মাঠের বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আধা ঘণ্টা পর রাত ৯টায় স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়েই শুরু হয় বিশ্বকাপের ২১তম আসরের।
এর আগে রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D