২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে একটি সিঙ্গেল খাটে শুতে দেয়া হয়। তার জন্য বরাদ্দ পুরনো ওয়াশরুম থেকে ইঁদুর, তেলাপোকা বের হয়। যে কারাগারে তাকে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এ কারণে তাকে গরমে অনেক সময় অন্ধকারের মধ্যে থাকতে হয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্জন কারাগারে বন্দী খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায় এবং তাকে অন্ধকারে থাকতে হয়। ব্যারিস্টার খোকন বলেন, আমরা জানতে পেরেছি শোয়ার জন্য তাকে ছোট্ট একটি খাট দেয়া হয়েছে। তিনি অসুস্থ এবং পায়ে ব্যাথার কারণে কাঁত হয়ে শুতে হয়। এরকম একজন অসুস্থ মানুষের জন্য সিংগেল খাটে পর্যপ্ত জায়গা হয় না। তিনি যে ওয়াশরুম ব্যবহার করেন তা নোংরা, সেখান থেকে তেলাপোকা ও ইদুর বের হয়।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা পর্যালোচনা করার জন্য একটি মেডিকেল বোর্ড করা হয়। ওই বোর্ডে পিজি হাসপাতালের যে চারজন চিকিৎসক রয়েছেন তরা সরকার সমর্থক। অথচ যেসব চিকিৎসক দীর্ঘদিন থেকে বেগম খালেদা জিয়া চিকিৎসা করছেন তাদের পরামর্শ নিলে কি ক্ষতি হত?তিনি বলেন, আইন অনুযায়ী একজনের জেলে থাকার অধিকার সংরক্ষণ করতে হবে।
ব্যারিস্টার খোকন বলেন, ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী জেলে ছিলেন। তখন তিনি ইচ্ছা মতো চিকিৎসা নিতে পেরেছেন। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল জেলে থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ব্যারিস্টার খোকন আরো বলেন, আইনজীবী ও পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আমরা তার আইন অনুযায়ী অধিকার সংরক্ষণের দাবি জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D