২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮
রংপুর: নির্বাহী বিভাগ কারও কথা শোনে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ছাড়া কেউ কাজ করে না, ফাইল নড়ে না। আমরা একদলীয় শাসন চাই না, জনগণের শাসন চাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ।
রবিবার নিজের নির্বাচনী এলাকা রংপুরে দলের এক সমাবেশে তিনি একথা বলেন। রাঙ্গার সভাপতিত্বে এই অনুষ্ঠানে দলের কো- চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, সভাপতিম-লীর সদস্য কাজী ফিরোজ রশীদ, খালেদ আখতার, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এ ইয়াসির বক্তব্য দেন।
এরশাদ বলেন, বাংলাদেশে এখন একদলীয় শাসন চলছে। তিনি বলেন, আমার শাসনামলে মানুষ নিরাপদে ছিল। খুন হত না। আর এখন খুনের মহোৎসব চলছে। নারী ও শিশু ধর্ষণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। আমার সময়ে ইয়াবা ছিল না, মাদক ছিল না। উন্নয়ন ছিল। এখন চায়ের দোকানেও মাদক পাওয়া যায়।
এরশাদ বলেন, রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। এখন নাই, আসন কমে গেছে। সে আসন ফিরিয়ে আনতে হবে। সামনে নির্বাচন। এ নির্বাচন বাঁচা-মরার নির্বাচন। এ নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসনে দলীয় প্রার্থীদের নির্বাচত করতে হবে।
দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য রাখেন এরশাদ। বক্তব্য শেষে তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক হিসেবে দলের মিঠাপুকুর উপজেলা সভাপতি এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন।
প্রসঙ্গত, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমালোচনায় মুখর হওয়া এরশাদ এখনও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদে রয়েছেন। তার দলের নেতারাও এখনও রয়েছেন মন্ত্রিত্বে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগকে হটিয়ে জাতীয় পার্টিই ক্ষমতায় যাবে বলে দাবি করে আসছেন এরশাদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D