২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
কোটা সংস্কারে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দু’বছর আগে কোটা পদ্ধতি সংস্কার করা হলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।
এসময় তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, গতকাল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদে বিক্ষোভে মুখরিত হয়ে ওঠে। আন্দোলনকারীদের দমাতে পুলিশ সহিংস হয়ে ওঠে। তাদের উপর বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে।
‘আমরা ভিশন ২০৩০ এ কোটা সম্পর্কে বলেছি, নারী, মুক্তিযোদ্ধা ও প্রান্তিক জাতিগোষ্ঠীর বাইরে কোনো কোটা থাকবে না। এটা সরকার আমলে নিলে এমন পরিস্থিতি হতো না। এই কোটার সঙ্গে প্রায় চার কোটি শিক্ষিত যুবকের জীবন-জীবিকার প্রশ্ন জড়িত। এ বিষয় নিয়ে বিএনপি উৎকণ্ঠিত।’
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারদের মুক্তির দাবি করেন তিনি।
আরও পড়ুন……
গ্রেপ্তারকৃতদের মুক্তি দেয়া না হলে দেশে দাবানল ছড়াবে, হুমকি আন্দোলনকারী শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরতরা সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আজ সোমবার দুপুরের মধ্যে আটক সব আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে।
এসময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা জানান, সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা এই আন্দোলনে যুক্ত হবেন।
আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এ কথা বলেন।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান সাংবাদিকদের বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই যারা আন্দোলন করছেন তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন। তা না হলে আন্দোলনে দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।
এ সময় সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D