২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৮
রমনা থানার নাশকতার মামলায় এক বছরের অন্তর্র্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর ফলে এই বিএনপি নেতার মুক্তিতে কোনো আইনি বাধা থাকল না বলে তার আইনজীবী জানান। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ গতকাল রবিবার শুনানি করে দুদুর জামিন মঞ্জুর করেন। আদালতে দুদুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবদীন ও সগীর হোসেন লিয়ন। : এদিকে কৃষক দলের নেতা মো. মাইনুল হোসেন দিনকালকে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে অনেক মামলা থাকলেও একটি মামলায় তার জামিন ছিল না। সেটিতেও শামসুজ্জামান দুদু জামিন পেয়েছেন। জামিনের কাগজ কারা কর্তৃপক্ষের নিকট পৌঁছালেই তিনি বের হবেন। : গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের দিন রাজধানীর কাকরইল-মগবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রমনা থানায় নাশকতার এ মামলা করে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেফতার করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। : দদুুর আইনজীবী লিয়ন বলেন, মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) যে ১৮০ জনের নাম ছিল, তাদের মধ্যে শামসুজ্জামান দুদুর নাম ছিল না। পরে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়। এ আইনজীবী বলেন, দুদু আর কোনো মামলায় গ্রেফতার না থাকায় হাই কোর্টের এই জামিনের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D