২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি, তবে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মীসভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ‘আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চক্রান্ত চলছে। কোথায় কোথায় এইসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি, পর্যবেক্ষণ করছি খোঁজ খবর আমাদের কাছে আছে। চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। আপনারা (নেতাকর্মীরা) ঠান্ডা মাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন। আমরা বিজয়ী হবো এটা যখন প্রতিপক্ষ (বিএনপি) বুঝতে পেরেছে ঠিক তখনই তারা চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহর রহমতে, কোনো অপশক্তি আমাদের বিজয়কে ঠেকাতে পারে না।’
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘স্লোগান দেওয়ার সময় উস্কানিমূলক স্লোগান দেবেন না। ভাষণ দেওয়ার সময় অশান্তিমূলক ভাষণ দেবেন না। দায়িত্বশীল কথা বলবেন, লাগামহীন কথা বলবেন না। ঠান্ডা মাথায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কাউকে আক্রমণ করবো না। আক্রান্ত হলে পাল্টা জবাব দেব। কাজেই উস্কানিমূলক কোনও বক্তব্য দিবেন না। সারা দেশের নেতাকর্মীদের দায়িত্বশীল হতে হবে। এটাই আমরা আশা করি।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
শান্তিপূর্ণ আন্দোলন করলে ঘরে-অফিসে করুন: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে কোনো সভা সমাবেশ করা যাবে না। বিএনপি ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন, তাহলে ঘরে-অফিসে করুন। রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন?’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে রোববার বিকেলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির প্রথম সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি তাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের নামে অশান্তির ক্ষেত্র তৈরি করছেন। ৫ জানুয়ারির মতো কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন?’
খালেদা জিয়ার সাজা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। খালেদা জিয়ার জেলে থাকা শর্ট, মিড না লং টার্ম হবে, তার সিদ্ধান্ত নেবেন আদালত। খালেদা জিয়া এখন উচ্চ আদালতে আপিল করেছেন। উচ্চ আদালত যদি জামিন দেন, তাহলে তো আমাদের কিছু করার নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D