২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে ডিএমপি কমিশনারের সাক্ষাৎ করেছে দলটির নেতারা।
সোমবার সকাল ১০টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজমদ খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ চারজন।
ব্যাপারে আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে সমাবেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি।’
তিনি আরো জানান, ‘কিন্তু তিনি আমাদের বলেছেন, ভাষার মাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা নেব। তাই কাউকে রাজপথে সভা-সমাবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা নাই। তারপরও আমরা অনুমতির বিষয়ে আশাবাদী। আমরা মনে করি, তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করবে না।’
আবদুস সালাম আজাদ বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের বলেছেন, আওয়ামী লীগ সমাবেশের অনুমতি চেয়েছিল; কিন্তু তাদেরকে এ মাসে কোনো সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আর সে জন্য তারা আগামী মার্চে সমাবেশের অনুমতি চেয়েছে। আমাদেরও তিনি বলেছেন, আপনারা পরবর্তী সময়ে সভা-সমাবেশের আয়োজন করুন, আমরা সেটি বিবেচনা করব।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের বলেছেন, আপনারা ইনডোর প্রোগ্রাম করলে আমরা সেখানে আপনাদের সহযোগিতা করব। আমরা তাকে বলেছি, চেয়ারপারসনের নির্দেশে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। পরে আবারও তার সঙ্গে দেখা করার কথা বলেছি।’
খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে অনুমতি চেয়ে আবেদন করেছে ডিএমপিতে। কিন্তু আনুষ্ঠানিক না হলেও অনুমতি যে পাবেন না তা বিএনপি নেতাদের নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।
পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি। এছাড়া ১৭ ফেব্রুয়ারি গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে, ১৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে এবং ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়াপল্টনে সমাবেশ কর্মসুচী পালন করতে চেয়েছে দলটি। কিন্তু অনুমতি পাবে না বলে মনে হচ্ছে। তবে চার দেওয়ালের মধ্যে করতে চাইলে হয় তো একটি সমাবেশ হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D