২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়াকে গতকাল রবিবারও দেয়া হয়নি। ওই মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর এবং অপর বিবাদীদের ১০ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন বিচারিক আদালত। কিন্তু মামলার রায়ের অনুলিপির জন্য আবেদন করেও এখন পর্যন্ত না পাওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। গতকাল রবিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, আজ সোমবার রায় প্রদানকারী বিচারক ড. আখতারুজ্জামান তাদের রায়ের কপি দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। কিন্তু রায়ের কপি না পাওয়ায় এ বিষয়ে আপিল ও জামিন আবেদন করা যাচ্ছে না। : অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, বিচারিক আদালত রায়ের দিন আশ্বাস দিয়েছিলেন দ্রুত রায়ে কপি প্রদান করবেন। সেই হিসেবে ১১ ফেব্রুয়ারি আপিলের কথা জানিয়েছিলেন তিনি। রায়ের কপি পেতে (অনুলিপি) প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঁচ হাজার টাকা জমা দিয়েছেন। এরপর থেকে প্রতিদিনই রায়ের কপি পাওয়ার আশার কথা জানিয়ে আসছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার আইনজীবীদের জামিন আবেদনে বাধার সৃষ্টির জন্য রায়ের কপি দিতে ইচ্ছাকৃত বিলম্ব করা হচ্ছে। তিনি বলেন, ‘বেগম জিয়ার জামিনের ব্যাপারে সার্টিফাইড কপির ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। বেআইনিভাবে আটকে রাখা হয়েছে তাদের। ইচ্ছাকৃতভাবে রায়ের সার্টিফাইড কপি দেয়া হচ্ছে না। এটা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন।’ : খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, পাঁচ কার্যদিবসের মধ্যে রায়ের কপি দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। : তিনি বলেন, বিচারিক আদালত থেকে বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া তাকে (জয়নাল আবেদীনকে) জানিয়েছেন ওই বিচারকের পেশকার সোমবার রায়ের সার্টিফাইড কপি দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এই মামলার রায়টি ৬৩২ পৃষ্ঠার। এতবড় একটি রায়ের অনুলিপি সরবরাহে সময় নিচ্ছেন সংশ্লিষ্টরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D