২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
মাদারীপুর: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে, বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবেনা।
শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
নাসিম আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে- নির্বাচন কমিশন রেফারি থাকবে, আর সেখানে গোল দিবেন শেখ হাসিনা। দেশে গণতন্ত্র আছে বলেই শ্রমিক-কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি আদালতের আশ্রয় নিন। আদালত যদি আপনাকে মুক্ত করে দেয়, তাতে আমাদের কোন আপত্তি নেই। আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতি করেনা। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল আল-মামুনসহ অন্যরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D