১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
সফরকরী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯৩ রান করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে দলে চারজনের অভিষেক ঘটেছে। জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু এবং আরিফুল হকের আন্তর্জাতিক অভিষেক ঘটে বাংলাদেশ দলের হয়ে।
চোটের কারণে দলে নেই তামিম ইকবাল। বিপিএলের গত আসরে দারুণ পারফরম্যান্স করেছেন জাকির হোসেন ও আরিফুল। এছাড়া নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো খেলেছেন আফিফ হোসেন।
উদ্বোধনী জুটিতেই ৪৯ রান জমা করে শুরুটা দারুণভাবে করেছিলেন সৌম্য ও জাকির হোসেন। চতুর্থ ওভারে ১০ রান করে জাকির ফিরে যাওয়ার পর সৌম্য জুটি গড়েন মুশফিকের সঙ্গে। এই জুটি থেকে আসে ৫১ রান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ-মুশফিকের ৭৩ রানের জুটিতে ভর করে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৯৩ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। মাহমুদউল্লাহ খেলেছেন ৪৩ রানের অধিনায়কোচিত ইনিংস। আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রানের ঝড়ো অর্ধশতকভ
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে সময়টা এমনিতেই ভালো কাটছে না বাংলাদেশের। এর মধ্যেই আবার ইনজুরির কারণে বেশ টালমাটাল অবস্থা বাংলাদেশ শিবিরে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাই ঝুঁকেছে তরুণদের দিকে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চার তরুণ ক্রিকেটারের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ভালো নৈপুণ্য দেখিয়ে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হোসেন ও আরিফুল হক। ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে ইনজুরি শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। দলে ফিরেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাইফউদ্দিন, রুবেল হোসেন,মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু, আরিফুল হক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D