২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
কক্সবাজার : ‘লন্ডনে বাংলাদেশ কমিশনে হামলার ঘটনা তারেক রহমানের পরিকল্পনায় হয়েছে। এ ব্যাপারে ইন্টারপোলকে জানানো হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার কক্সবাজারের লিংক রোড এলাকায় শহীদ এ টি এম জাফর আলমের নামে নির্মিত স্মৃতিফলক উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘লন্ডনের বাংলাদেশ দূতাবাসে তারেক রহমানের নির্দেশে হামলা হয়েছে। তার নির্দেশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে গুলশানের বাসভবনের সুবিধা দেয়া সম্ভব নয়।
তিনি বলেন, ‘একটি দুর্নীতি মামলার রায় নিয়ে দেশে-বিদেশে যে অরাজকতার চেষ্টা করা হয়েছে, তা শুধু বিএনপির পক্ষেই সম্ভব। কারণ, তারায় একমাত্র দল যারা দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভাঙার জন্য দলটির নেতারাই যথেষ্ট। অন্যরা কেন তাদের দলে ভাঙন ধরাবে? তারা কি এসব কাজ কম পারেন? অতীতে তাদের দল ভাঙার নজির আমরা দেখেছি।’
এ সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরা শেষে ফেরার পথে রাজধানীতে পুলিশের প্রিজনভ্যানে হামলার ঘটনায় বিচার করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপি আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: ওবায়দুল কাদের
পাবনা : ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। বাংলার মানুষ কখনই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি, ভবিষ্যতেও দিবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগকে ভালবাসেন, সৎ রাজনীতি করেন এবং মানুষকে ভালবাসেন। মানুষের ভালবাসার চাইতে বড় কিছু নেই। চিহ্নিত মাদকাসাক্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশই বাংলাদেশের প্রবৃদ্ধি আর উন্নয়ন দেখে বিস্মিত। জিডিপিতে বাংলাদেশ চীনের প্রতিদ্বন্দ্বী। দেশের এসবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, বাঙ্গালীকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’
পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D