২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচী অংশ নিবে ২০ দলীয় জোট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে জানান তিনি।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ২০ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আবদুর রকিব, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, বাংলাদেশ মুসলিম লীগের এইচ এম কারুজ্জামান, এনডিপির খন্দকার গোলাম মুর্তজা ও সাম্যবাদী দলের সাঈদ আহমেদ।
এর আগে শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রবিবার বিকাল ৫টায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে আগামী দিনে জোটের করণীয় সম্পর্কে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতির সার্বিক পর্যালোচনা হবে।
এর আগে শনিবার সন্ধ্যায় দলের পরবর্তী করণীয় ঠিক করতে ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম-মহাসচিবদের সাথে বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখন আরো বেশি ঐক্যবদ্ধ। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।
এসময় বৈঠক থেকে বেরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চাইতে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমান টেলিফোনে বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন তা অনুপ্রেরণামূলক। এখন তারেক রহমানের নেতৃত্বে দল আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত ও স্যাঁতস্যাঁতে কক্ষে একাকী রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এমনকি খালেদা জিয়ার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমাকেও তার সঙ্গে থাকতে দেওয়া হয়নি। বরং তাকে জেলখানার অন্য একটি কক্ষে থাকতে দেওয়া হয়েছে।
ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়া যে ঘরটিতে আছেন সেটি নড়বড়ে ও ব্রিটিশ আমলে তৈরি হওয়ায় বহু পুরোনো। তিনি অসুস্থ হওয়ার পরেও তাকে ওষুধ দেওয়া হয়নি, তার চিকিৎসার কোনো ব্যবস্থাও করা হয়নি।
বিএনপির চেয়ারপারসনকে সাজা দেওয়ার প্রতিবাদ করায় দেশবাসীকে ধন্যবাদ জানান দলটির এই নেতা। আন্দোলন করতে গিয়ে যারা গ্রেপ্তার বা আহত হয়েছেন তাদের জন্য সহানুভূতি জানান তিনি। সেইসঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D