২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগে ও পরে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে জনগণ তা মনে নিবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘এই মামলার রায়কে সামনে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মামলার রায়ের আগে পরে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না।’
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘৮ তারিখে খালেদা জিয়ার এতিমদের টাকা আত্মসাতের দুর্নীতি মামলার রায়। এই রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। মামলায় আদালতের মাধ্যমে বেগম জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করুক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমাদের কোন আপত্তি নেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘হজরত শাহজালাল মাজার জিয়ারত করতে গিয়ে আপনি (খালেদা জিয়া) বলেছেন দেশের মানুষের চোখের ভাষা বুঝতে পেরেছেন। এই দেশের ১০-১৫ হাজার মানুষের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি মানুষের চোখের ভাষা বোঝা যায় না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে দেশের জনগণ আছে।’
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর গভর্নর শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মিছবাহুর রহমান চৌধুরী ও শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে তারা আর কোনো দুর্নীতিবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
তিনি সোমবার সকালে কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনেই জনগণ প্রমাণ করবে তারা আর বেগম খালেদা জিয়ার মত দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না’- এ মন্তব্য করে হানিফ বলেন, বাংলাদেশের মানুষ উন্মাদ নয়, তাদেরকে বোকা ভাবারও সুযোগ নেই।
তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে ইতোমধ্যেই তারেক রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা সাজাপ্রাপ্ত হয়েছে।’ বর্তমান বিশ্বে সবচেয়ে দুর্নীতিবাজ হিসেবে বেগম খালেদা জিয়ার অবস্থান তৃতীয় এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, এ রকম একজন দুর্নীতিবাজ সাবেক ব্যর্থ প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের নেত্রীর প্রতি মানুষ আস্থা প্রকাশ করবে, এটা যারা ভাবেন তাদের এটা পাগলের সুখ মনে করা ছাড়া আর কিছুই নয়। কল্পনার মধ্যেই এই সুখ নিয়ে তাদের থাকতে হবে।
তিনি বলেন, ‘দেশের জনগণ এতিমদের টাকা আত্মসাৎকারী এবং দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারকারীদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তারা এখন বর্তমান বিশ্বের সততা ও দক্ষতার দিক দিয়ে প্রথম তিনজনের একজন শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। মেলায় বিভিন্ন পণ্যের ৭৫ টি স্টল বসেছে। আগামী শনিবার এ মেলা শেষ হবে। সূত্র: বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D