২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
নরসিংদী : নরসিংদীতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী এ্যাড. সানাউল্লাহ মিয়াসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে নরসিংদীর ভেলানগর সংলগ্ন মহাসড়কে খালেদা জিয়ার সিলেটগামী গাড়ীবহর থেকে আটক করা হয়।
অপর দিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করা বিএনপির প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের স্থানীয় নেতাদের নাম ধরে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিলেও পুলিশ নিরব ভূমিকা পালন করছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে পুলিশ জড়ো হতে দিচ্ছেন না। আবার কোন কোন জায়গায় পুলিশি বাধা উপেক্ষা করে অভ্যর্থনা জানাতে দেখা যায়।
খালেদার সফরকে কেন্দ্র করে গুলশান ১, তেঁজগাও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রবাড়ি, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও গাউছিয়া, শিবপুর মোড়ে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত দেখা গেছে।
এর আগে সোমবার সকাল ৯ টায় ১৬ মিনিটে গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন। গুলশান-১ হয়ে তেজগাঁও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রবাড়ী হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়ি বহর।
এসময় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তৃতীয় তলা থেকে শুধুমাত্র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান। কেন্দ্রীয় কার্যালয়ে আশে-পাশে এসময় আর কোন দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। তবে গাউছিয়া রাস্তার এক পাশে, শিবপুরসহ বেশ কয়েকটি স্থানে নেতাকর্মী ব্যানার নিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। এসময় ‘জিয়া’, ‘খালেদা জিয়া’, ‘তারেক রহমান’ বলে স্লোগান দেন নেতাকর্মীরা।
খালেদা জিয়ার সফর সঙ্গী হিসাবে আছেন বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার জমির উদ্দিন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরসহ বিএনপির শতাধিক নেতাকর্মী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D